প্রিমিয়ার হ্যান্ডবলে ভিক্টোরিয়ার জয়
কিউট প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের শুক্রবারের খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ২৬--২৪ গোলে সূর্যোদয় ক্রীড়া চক্রকে পরাজিত করেছে।
খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১৩--১২ গোলে এগিয়ে ছিল। ভিক্টোরিয়ার পক্ষে সজিব ৯টি, তপু ৪টি, এবং মোবারক, রনি ও সুদিপ ৩ টি করে গোল করেন। অপরদিকে সূর্যোদয়ের পক্ষে মিলন ১৩ টি, রাজিব ৫ টি এবং উপল ৩ টি করে গোল করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভিক্টোরিয়ার মিলন।
