শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৫ রানে হেরেছে বাংলাদেশ
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৫ রানে হেরেছে বাংলাদেশ। ২৯৬ রানের জয়ের লক্ষে খেলতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে। এ জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২--০ তে পিছিয়ে পড়লো।
১০৫ রান করে খেলায় ম্যন অব দা ম্যাচ নির্বাচিত হন শ্রীলংকার থারাঙ্গা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় বাংলাদেশ টসে জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ৫ উইকেট হারিয়ে শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে ২৯৫ রান করে।
২৯৬ রানে জয়ের লক্ষে নেমে বাংলাদেশ দলের ব্যাটিং সূচনা করেন জাভেদ ওমর এবং শাহরিয়ার নাফিস। বাংলাদেশ দলের প্রথম উইকেট পড়ে দলীয় ৩৮ রানে। জাভেদ ওমর ব্যক্তিগত ১৮ রানে ভাসের বলে আতাপাত্তুর হাতে ক্যাচবন্দি হন। দলীয় ৭৭ রানে আউট হন আফতাব আহমেদ। ব্যক্তিগত ১৮ রানে মুরালিধরনের বলে তিনি আউট হন। এরপর আশরাফুল এবং নাফিস দলের হাল ধরার চেষ্টা করলেও দলীয় ১২২ রানে দিলশানের বলে মুরালির হাতে বন্দি হন নাফিস। নাফিস দলীয় সর্ব্বোচ্চ ৫১ রান করেন। বাংলাদেশ দলের ৪র্থ উইকেট পড়ে দলীয় ১৩৭ রানে। মোহাম্মদ রফিক দিলশানের বলে আউট হন ব্যক্তিগত ৯ রান নিয়ে। দলীয় ১৪০ রানে আউট হন আশরাফুল। তার সংগ্রহ ৩১। দলীয় ২১১ রানে তুষার ইমরান ব্যক্তিগত ২ রান নিয়ে আউট হন। ৫০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় ২২০।
এর আগে ওপেনার ব্যাটসম্যান থারাঙ্গার শতরানের সুবাদে শ্রীলংকা ৫ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে। থারাঙ্গা ১১০ বলে ১০৫ রান করেন। এছাড়া জয়সুরিয়া ৪০, দিলশান ২৭, আতাপাত্তু ৫৩, সাঙ্গাকারা ২৮ এবং জয়াবর্ধনে ২৩ রান করেন। বাংলাদেশ দলের রফিক ২ টি এবং মনজুরুল ইসলাম রানা, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন এবং মনজুরুল ইসলাম রানা একটি করে উইকেট লাভ করেন।
