২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ ফুটবলার নান্নুকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান ক্যান্সার আক্রান্ত সাবেক জাতীয় ফুটবলার মনোয়ার হোসেন নান্নুর চিকিৎসার্থে এক লাখ টাকা প্রদান করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার মাহাখালীস্থ নান্নুর বাসভবনে গিয়ে একলাখ টাকার চেক নান্নুর হাতে তুলে দেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ সময় নান্নুর দ্রুত আরোগ্য কামনা করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, জাতীয় ক্রীড়া পরিষদের সম্পাদক এস এম শিবলি নাজির, টেবিল টেনিসের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম টিপু, ফুটবল ফেডারেশনের সদস্য আমিরুল ইসলাম বাবু, ডেইলী ইন্ডিপেন্ডেন্ট’র ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল হক, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্পোর্টস রিপোর্টার দিলু খন্দকার এবং কাশীনাথ বসাক এ সময় উপস্থিত ছিলেন।