২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার হ্যান্ডবলে বিডিআর’র জয়যাত্রা অব্যাহত

কিউট প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর জয়ের ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার হ্যান্ডবল মাঠে বিডিআর ৩৫-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

প্রথমার্ধে বিজয়ী দল ২০-৮ গোলে এগিয়ে ছিল। বিডিআর’র এর পক্ষে সাইদুজ্জামান সর্বোচ্চ ১৩ গোল করেন। এছাড়া কামরুল ছয় এবং খায়রুজ্জামান পাঁচ গোল করেন। পুলিশ দলের নূর-ই-আলম করেন নয় গোল।

দিনের অপর ম্যাচে ঢাকা মেরিনার্স ইয়াং ক্লাব ১২-৪ গোলে হারায় ওল্ড আইডিয়ালসকে। প্রথমার্ধে মেরিনার্স ৯-৪ গোলে এগিয়ে ছিল। মেরিনারের রনি সাত গোল করেন।