এসিড আক্রান্তদের সহায়তায় আলোকচিত্র প্রদর্শনী
এসিড আক্রান্তদের আর্থিক সহায়তাদানের লক্ষ্যে তহবিল গঠনের জন্য এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্যায় শুক্রবার থেকে হোটেল সোনারগাঁওয়ে শুরু হচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার ডেভিড স্প্রাউল সকাল এগারোটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনী শুক্রবার থেকে রোববার প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।
প্রদর্শনীতে বিক্রির জন্য প্রায় ৭০ জন আলোকচিত্র শিল্পী এবং ফটো সাংবাদিকের আলোকচিত্র প্রদর্শন করা হবে। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিরোধই এই প্রদর্শনীর লক্ষ্য।
