২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারউদ্দিনের জীবনের ওপর হুমকি, দু’জন গ্রেফতার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক আজহারউদ্দিনকে জীবনের হুমকি দেওয়ায় তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 11:17 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

অন্ধ্রপ্রদেশ পুলিশ প্রধান স্মরণজিৎ সেন বলেন, মহারাষ্ট্র পুলিশের কাছ থেকে সংবাদ পাওয়ার পরই আজহারউদ্দিনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দু’জন নিরাপত্তা সদস্যকে ২৪ ঘন্টাই আজহারের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। জুবিলি হিলে তার বাড়ী এবং বানজারা হিলে জিমনাসিয়ামে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

মহারাষ্ট্র পুলিশ আন্ডরওর্য়াল্ড কর্তৃক আজহারের জীবননাশের ষড়যন্ত্রের সংবাদ প্রথম পায় এবং এর সাথে জড়িত থাকার সন্দেহে দু’জনকে গ্রেফতার করে। আজহার এ ব্যাপারে কোন অভিযোগ পুলিশকে করেননি।