দ্বিতীয় বিভাগ দাবার শীর্ষে মিরপুর চেস ক্লাব
দ্বিতীয় বিভাগ দাবা লিগের দ্বিতীয় পর্ব শেষে বুধবার আট পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে মিরপুর চেস ক্লাব।
সাড়ে সাত পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রাজশাহী দাবা উন্নয়ন সংস্থা।
