২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলে গোলের ছড়াছড়ি

প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টে এক নম্বর জোনের এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বুধবার খিলগাঁও মডেল স্কুল ১৩-০ গোলে হায়দার আলী উচ্চ বিদ্যালয়কে বিধ্বস্ত করে।

এই গ্রুপের অপর খেলায় শহীদ নবী উচ্চ বিদ্যালয় একই ব্যবধানে হারায় খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টার উচ্চ বিদ্যালয়কে।

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে দুই নম্বর জোনের সি গ্রুপের খেলায় মিল্লাত উচ্চ বিদ্যালয় একমাত্র গোলে হারায় নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে। একই জোনের ডি গ্রুপের খেলায় নবকুমার ইনস্টিটিউট ৮-০ গোলে পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

ধানমন্ডি ক্লাব মাঠে তিন নম্বর জোনের বি গ্রুপের খেলায় ওয়েস্ট এন্ড উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে সালেহা উচ্চ বিদ্যালয়কে হারায়। একই জোনের এ গ্রুপে গর্ভনমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় এবং কাকলী উচ্চ বিদ্যালয়ের মধ্যেকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়।

মিরপুর ন্যাশনাল বাংলা বিদ্যালয় মাঠে চার নম্বর জোনের এ গ্রুপের খেলায় রেসিডেন্সিয়াল মডেল কলেজ ৪-১ গোলে হারায়। একই মাঠে জোনের বি গ্রুপের খেলায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় ৬-১ গোলে মিরপুর সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।