২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান ব্যাডমিন্টনে অংশগ্রহন করবে বাংলাদেশ

ভারতের হায়দ্রাবাদে ৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহন করবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

চারজন খেলোয়াড়সহ পাঁচ সদস্যের বাংলাদেশ দল ৪ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা হবে বলে বুধবার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়।

প্রতিযোগিতায় মহিলা বিভাগে কণিকা রাণী অধিকারী, দুলালী হালদার এবং পুরষ বিভাগে মোহাম্মদ এনায়েতউল্লাহ খান ও মোহাম্মদ আহসান হাবিব পরশ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতা ১১ সেপ্টেম্বর সমাপ্ত হবে।