২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির হাইপারফরম্যান্স ক্যাম্পে ডাক পেলেন ১৬ জন ক্রিকেটার

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হাই পারফরম্যান্স ক্যাম্প। ক্রিকেট বোর্ড এই ক্যাম্পের জন্য ১৬ জন উদীয়মান ক্রিকেটারকে নির্বাচিত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

নির্বাচিত ক্রিকেটাররা হলেন-ফয়সাল আহমেদ হানিফ, শফিকুল ইসলাম, সাইফি মুজিম, আরিফুল হক, মীর ফাহমিদ আহমেদ (ঢাকা মেট্রো), প্রাঙ্গন ঘোষ, শেখ হুমায়ুন, মোহাম্মদ আজিম, আবীর হোসেন সনেট (ঢাকা বিভাগ), আজহারউদ্দিন বাবু, ইকবাল হোসেন রনি (চট্টগ্রাম বিভাগ), কাজী আতিক আহমেদ সোহেল, এসকে আশিকুজ্জামান (খুলনা), মায়শিকুর রহমান রিয়েল, মিজানুর রহমান (রাজশাহী) এবং ফজলে রাব্বি (বরিশাল)।

নির্বাচিত খেলোয়াড়দের ৯ সেপ্টেম্বর বিকেএসপিতে মোহাম্মদ শহিদুল ইসলা, অথবা সারোয়ার ইমানের কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।