২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার হ্যান্ডবলে জয় পেয়েছে নারিন্দা প্রগতি এবং ওল্ড আইডিয়ালস

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে বুধবার কিউট ১৩তম প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব এবং ওল্ড আইডিয়ালস নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

প্রথম খেলায় নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ১৮-৬ গোলে সূর্যোদয় ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৯-২ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের মিজান পাঁচটি, রাজন ও জাহিদ চারটি করে গোল করেন। সূর্যোদয়ের রনি ও সৌরভ দু’টি করে গোল করেন। নারিন্দার মিজান সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

দিনের অপর ম্যাচে ওল্ড আইডিয়ালস ২৭-২৩ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারায়। ওল্ড আইডিয়ালস প্রথমার্ধে ১৫-১০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের রফিক ১৩, আমিন সাত এবং শাকিল তিন গোল করেন। ভিক্টোরিয়ার পক্ষে সর্বোচ্চ দশ গোল করেন মিলন, এছাড়া সুজন ছয় ও বেশা তিন গোল করেন। বিজয়ী দলের চঞ্চল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।