প্রশিক্ষণের জন্য সৌদি ফুটবল দল জার্মানিতে
প্রশিক্ষণ গ্রহনের জন্য সৌদি আরবের জাতীয় ফুটবল দল এই মুহূর্তে জার্মানিতে অবস্থান করছে।
২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত লড়াইয়ের নয় মাস আগে প্রশিক্ষণ নিতে জার্মানি গেল সৌদি ফুটবল দল।
দলের আর্জেন্টাইন কোচ হামবার্টো ক্যালডেরনের নেতৃত্বে সৌদি ফুটবল দল উয়ার্জবার্গে দশ দিন অবস্থান করবে। এশিয়া অঞ্চল থেকে সৌদি আরবই প্রথম বিশ্বকাপের চুড়ান্ত পর্বে নাম লিখিয়েছে। এই নিয়ে চতুর্থবারের মত বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলছে সৌদি আরব। ৯ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবল।
