অ্যাসেজ সিরিজের চূড়ান্ত টেস্টে জিতবে অস্ট্রেলিয়া: স্টিভ ওয়াহ
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ভবিষ্যৎ বাণী করেন যে, অস্ট্রেলিয়ার লড়াকু ক্রিকেটাররা চাপের মধ্যে না থেকে আগামী সপ্তাহে সর্বশেষ ডিসাইডিং ম্যাচে জিতে অ্যাসেজ সিরিজ পরাজয়ের গ্লানি থেকে রক্ষা পাবে।
১৯৮৯ সালের পর এই প্রথম ২-১ ম্যাচে এগিয়ে থাকা ইংল্যান্ডের কাছে অ্যাসেজ জয় করার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে। ওয়াহ বলেন, বৃহস্পতিবার চূড়ান্ত ম্যাচে ওপেনিং ব্যাটসম্যান ম্যাথিউ হেডেন তার সেরা ফর্মে ফিরে আসবেন এবং অস্ট্রেলিয়া ম্যাচ জয় করবে।
অধিনায়ক হিসেবে অত্যন্ত সফল ওয়াহ ব্যাটসম্যানদের জন্য অত্যন্ত সহায়ক ওভালের পিচে পরবর্তী ম্যাচে লেগ স্পিনার স্টুর্য়াট ম্যাকগিলকে দলে অর্ন্তভূক্ত করার জন্য নির্বাচকদের পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ানরা রিলাক্স হয়ে খেলবে। কারন তাদের সামনে মাত্র একটিই অপশন আর তা হচ্ছে ম্যাচ জেতা।
