২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা খরচ লাগামহীনভাবে বাড়ছে

জার্মানিতে আগামী বছর ৯ জুন বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর বসছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

কিন্তু দেশটির ১৬টি রাজ্যে এ বিশাল আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে হিমসিম খাচ্ছে কর্তা ব্যক্তিরা।

সম্প্রতি লন্ডন, মিশর এবং তুরস্কে সন্ত্রাসী হামলার কারণে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিচলিত করে তুলেছে আয়োজকদের। নিরাপত্তার প্রয়োজনে তিন কোটি ৫০ লক্ষ ইউরো বরাদ্দ করার পরও তা পর্যাপ্ত মনে হচ্ছে না পর্যবেক্ষকদের কাছে।

আগামী বছর ৯ জুন জার্মানিতে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল সারাদেশে চার সপ্তাহব্যাপী চলবে এবং এক কোটি ৫০ লক্ষ দর্শক মাঠে তা উপভোগ করবে। সকলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিরাপত্তা বাজেট বাড়ানোর কথা বলেছে কর্তৃপক্ষ। শরীর এবং ব্যাগ তল্লাশি, কুকুরের দ্বারা অনুসন্ধান, ভিডিও পর্যবেক্ষণ ক্যামেরা এবং নিরাপত্তা বেস্টনী তৈরী করতে এই অতিরিক্ত অর্থ বরাদ্দ লাগছে।

বিশ্বকাপের ৬৪টি ম্যাচ সরাসরি প্রদর্শনের সময় রাস্তার ধারে আপ্যায়ন, লাইভ মিউজিক, খাদ্য ও পানীয়ের স্টল প্রভৃতিতে উপচে পড়া ভিড় থাকবে এবং এর নিরাপত্তা ব্যবস্থা অক্ষুন্ন রাখা কঠিন হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।