২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন দোলাইর পাড় স্কুলের বড় ব্যবধানে জয়

বড় জয় দিয়ে প্রাণ কোলা দ্বিতীয় মহানগরী স্কুল ফুটবলে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন দোলাইর পাড় উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে মঙ্গলবার দুই নম্বর জোনের খেলায় দোলাইর পাড় স্কুল ৭-১ গোলে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারায়।

বিজয়ী দলের ফয়সাল হোসেন হ্যাটট্রিক, রুবেল দু’টি, ইমন ও আসিফ একটি করে গোল করেন। আরমানিটোলা স্কুলের পক্ষে একমাত্র গোলটি করেন আফসার।

একই মাঠে জোনের অপর ম্যাচে ঢাকা কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয় এক গোলে সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যাচের একমাত্র গোলটি করেন নাহিদ।

ব্রাদার্স ইউনিয়ন মাঠে এক নম্বর জোনের প্রথম খেলায় খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ৬-১ গোলে হারায় ওয়ারী উচ্চ বিদ্যালয়কে। খিলগাঁও স্কুলের জুনায়েদ হ্যাটট্রিক, ফয়সাল দু’টি ও ইসমাইল এক গোল করেন। ওয়ারীর পক্ষে একটি গোল পরিশোধ করেন শাহাদত।

অপর ম্যাচে মান্নান উচ্চ বিদ্যালয়কে এক গোলে হারিয়েছে আলী আহাদ উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের পারভেজ খেলার প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন।