প্রিমিয়ার হ্যান্ডবলে মেরিনারের বিরুদ্ধে নারিন্দা প্রগতির জয়
আউটার স্টেডিয়ামের হ্যান্ডবল কোর্টে কিউট প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে মঙ্গলবার নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৩১-১৪ গোলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে হারিয়েছে।
প্রথমার্ধে বিজয়ী দল ১৩-৮ গোলে এগিয়ে ছিল। নারিন্দার রাজন ও মিজান সাতটি করে, আকরাম পাঁচ এবং জাহিদ তিন গোল করেন। অন্যদিকে মেরিনারের রিপন পাঁচ ও নয়ন তিন গোল করেন। বিজয়ী দলের আমজাদ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বুধবারের খেলা :
নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব বনাম সূর্যোদয় ক্রীড়া চক্র (বিকেল সাড়ে তিনটা)।
ওল্ড আইডিয়ালস বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব (বিকেল চারটা)।
