২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের অংশ হচ্ছেন আয়ারল্যান্ডের জেমস জয়সি

ইড জেম্স জয়সি আয়ারল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের তো বটেই ইংলিশ কাউন্টি ক্রিকেটের শীর্ষ ব্যাট্সম্যানদের একজন। আয়ারল্যান্ডের যে দলটি ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সে দলের অন্যতম সদস্য জয়সি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বলা যায়, জয়সির পারফরমেন্সের উপর ভর করে আয়ারল্যান্ড ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। আর এর ফলে দেশটিতে খেলাধূলা নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।

কিন্তু জয়সির (২৬) ব্যাপারটি সেখানেই শেষ নয়। কাউন্টি ক্রিকেট দল মিডলস্যাক্সের হয়ে খেলা জয়সি ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে খেলার ডাক পেতে যাচ্ছেন। ইংল্যান্ড দলে সত্যি সত্যি অন্তর্ভূক্ত হলে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় টেস্ট ক্রিকেটে খেলার সুযোগও তার ভাগ্যে জুটতে পারে।

জয়সি সুযোগ পেলে ১৯ শতাব্দির পর এই প্রথম কোন আইরিশ বংশোদ্ভূত খেলোয়াড় টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করবেন। সেক্ষেত্রে জন্মভূমির পক্ষে খেলার চিন্তাভাবনা ত্যাগ করতে হবে তার।

সাবেক ব্রিটিশ রাজ্যটির বিভিন্ন অংশে ক্রিকেট খেলার প্রচলন থাকলেও বিদেশী খেলা বলে ক্রিকেটকে সবসময় অবজ্ঞা করা হয়েছে। ১৯৭১ সাল পর্যন্ত এ অবস্থাটাই ছিল। কিন্তু বর্তমানে আইসিইউ’র প্রচেষ্টা ও আয়ারল্যান্ডের অর্থনীতির উর্ধগমনের কারণে ক্রিকেট দর্শকদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এর ফলে দেশটিতে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে ক্রিকেটার আসছে ও নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে আয়ারল্যান্ডের পক্ষে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করছে।