২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসেজ ফাইনালে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন চায় সাবেক ক্রিকেটাররা

অ্যাসেজ টেস্টে ২-১-এতে পিছিয়ে পড়া রিকি পন্টিং এর দলে পরিবর্তনের জন্য অস্ট্রেলিয়ার মিডিয়ার সাথে সেদেশের সাবেক ক্রিকেটাররাও চাপ সৃষ্টি করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 11:52 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

আগামী সপ্তাহে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম এবং চুড়ান্ত ম্যাচে অস্ট্রেলিয়ার প্রয়োজন ম্যাচ জয় করা এবং সিরিজ পরাজয় এড়ানো।

সাবেক টেস্ট ব্যাটসম্যান মাইকেল স্লেটার মনে করেন একসময় তার ওপেনিং পার্টনার ম্যাথুউ হেডেনকে দল থেকে ছেঁটে ফেলা উচিৎ। হেডেন চলতি সিরিজে মাত্র ১৮০ রান করেছেন যার গড় ২২ দশমিক পঞ্চাশ। তার জায়গায় টপ অর্ডারে সাইমন ক্যাটিচকে নিয়ে আসার সুপারিশ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ বলেন, ইংল্যান্ডকে ৫-০-তে পরাজিত করার যে বাগাড়ম্বরতা করেছিল পন্টিং-এর দল সেজন্য তাদের অনুশোচনা ও অপরাধবোধ কাজ করা উচিৎ। তাদের জেতার জন্য কোনও ক্ষুধার্ত ভাব দেখা যায় না। বড় বড় কথা না বলে পিচে তাদের সার্মথ্য দেখানো উচিৎ।

ওয়াহ-র বক্তব্য ও সেন্টিমেন্ট একই সুরে প্রতিধ্বনিত হয়েছে অস্ট্রেলিয়ার অধিকাংশ পত্র-পত্রিকায়।