২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনাল্ডোর মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার

তারকা ফুটবলার রোনাল্ডো সোমবার ব্রাজিল পুলিশকে জানিয়েছেন যে তিনি কোন মাদক চক্রের সাথে জড়িত নন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 10:33 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

জেলে আটক এক মাদকপাচারকারীর সাথে টেলিফোন সংলাপের সময় টেপ রেকর্ডে রোনাল্ডোর নাম আসায় পুলিশ তাকে সন্দেহ করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পেনে রোববার ক্যাডিজের সাথে রিয়েল মাদ্রিদের খেলা শেষে রোনাল্ডো ব্রাজিল আসেন। মাদকচক্রের অনুসন্ধানকারী পুলিশ দলের সাথে মিলিত হওয়ার জন্য তিনি হেলিকপ্টারে করে রাজধানীর নিতেরয় থানায় যান।

রোনাল্ডোর সাবেক প্রেমিকা লিভিয়া লেমস-এর ভাই আমন লেমস একজন সন্দেহভাজন ব্যক্তির সাথে মাদক পাচার নিয়ে টেলিফোনে কথোপকথনের সময় বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রোনাল্ডোও তার ক্লায়েন্ট বলে জানায়। লেমস এখন কারাগারে।

রোনাল্ডো পুলিশের টেপের কথাবার্তা মিথ্যা ও নিজেকে নির্দোষ দাবি করেন। ইন্টারনেটের মাধ্যমে মাদক ব্যবসা জমজমাট করার জন্য অবৈধভাবে তার নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।