শেখ রাসলের পয়েন্টে ভাগ বসালো ইয়ংমেন্স
পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল ক্লাবের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফিরতি পর্বে সোমবার মুখোমুখি হয় এই দু’দল। খেলাটি ২-২ গোলে ড্র হয়।
ইয়ংমেন্সের অধিনায়ক রবিন এবং শেখ রাসেলের মরোক্কান রিক্রুট মাজিদ বুতজুগা নিজ নিজ দলের পক্ষে দু’টি করে গোল করেন।
১৬ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ২৩, বিপরীতে সমানসংখ্যক ম্যাচে ইয়ংমেন্সের সংগ্রহ ১২ পয়েন্ট।
রেলিগেশনের হুমকিতে থাকা ইয়ংমেন্স যে খেলা উপহার দিয়েছে তাতে করে জয়টা তাদেরই প্রাপ্য ছিল, কিন্তু ভাগ্য সহায় না থাকায় পূর্ন পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি তারা। ম্যাচে দুইবার ইয়ংমন্সে এগিয়ে গেলেও দুইবারই লিড ধরে রাখতে র্ব্যথ হয়।
৩৩ মিনিটে রবিনের গোলে এগিয়ে যায় ইয়ংমেন্স। শেখ রাসেলের বিপজ্জনক সীমানার মধ্য থেকে কমলের বাড়িয়ে পাসে চমৎকার প্লেসিং শটে গোল করেন রবিন।
বিরতির পর দুই মিনিটের মধ্যেই খেলায় সমতা ফেরান শেখ রাসেলের মাজিদ। পরিশ্রমী উইংগার তানভীর বক্সের ভিতর মাজিদের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। মাজিদ আলতো টোকায় বল জালে জড়ান।
৬০ মিনিটে আবারও রবিনের গোলে লিড নেয় ইয়ংমেন্স। প্রায় ৩০ গজ দুর থেকে শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লবের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন রবিন। কিন্তু এবারও লিড ধরে রাখতে পারেনি নবাগতরা। ৭৯ মিনিটে প্লেসিং শটে গোল করে দলের এক পয়েন্ট নিশ্চিত করেন মাজিদ।
