‘পেসার সার্চ’ ক্যাম্পের জন্য ৮ বোলার মনোনীত
সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘পেসার সার্চ’ ক্যাম্পে অংশগ্রহনের জন্য আটজন পেস বোলার নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ‘পেসার সার্চ’ ক্যাম্প ৮ সেপ্টেম্বর সমাপ্ত হবে।
নির্বাচিত পেস বোলারদের ২ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বিকেএসপিতে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচিত পেসাররা হলেন-ইমরান হোসেন (খুলনা), মোহাম্মদ আবেদ আলী (রাজশাহী), মাহবুবুল আলম রবিন (ফরিদপুর), এসকে রবিউল ইসলাম (ফরিদপুর), মোহাম্মদ মামুন (রাজশাহী), মোহাম্মদ আজিম (ঢাকা), কামরুল ইসলাম (চট্টগ্রাম) এবং শুভাশীষ রায় (রংপুর)।
পেসার জাহিদুল হাসান খান (গাজীপুর) এবং ওয়াসকুরনী আহমেদেরও (কুমিল্লা) এই ক্যাম্পে যোগ কথা ছিল, কিন্তু ভারতের এমআরএফ পেস ফাউন্ডেশনে প্রশিক্ষণ গ্রহন করতে যাওয়ায় তাদের বাদ দেয়া হয়েছে।
