২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবিনহোর গোলে জয় পেল রিয়েল মাদ্রিদ

কার্ডিজে লা লিগার নতুন মৌসুমে রোববার স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদ ২-১ গোলে কার্ডিজকে পরাজিত করেছে। আর এ ম্যাচে রিয়েলের জয়ের নায়ক নতুন যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা রবিনহো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 01:52 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

২১ বছর বয়সী ব্রাজিলিয়ান রবিনহো ম্যাচের চিত্র যখন ১-১ তখন মাঠে নামেন এবং চার মিনিটের মধ্যে চমৎকারভাবে জয় সূচক গোলটি করে রিয়ালকে জয় এনে দেয়। তবে কার্ডিজের ফুটবলার মার্টিয়াস পাভোনি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

কার্ডিজ রোববার শক্তিশালি প্রতিদ্বন্দ্বীর মোকাবেলা করে লা লিগা টুর্নামেন্টে ফিরে এল। ১৯৯৩ সালে কার্ডিফ লা লিগা থেকে বাদ পড়ে এবং গত মৌসুমে সেকেন্ড ডিভিশন শিরোপা জয়ের মাধ্যমে তারা এবার লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করে।

শেষবার রিয়েল মাদ্রিদ এবং কার্ডিজ মুখোমুখি হয়েছিল ১৯৮৭-৮৮ মৌসুমে এবং ম্যাচটিতে কার্ডিজ ৪-০ গোলে হারে।

এই মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জুলিও ব্যাপটিস্টা ও রবিনহো, উরুগুয়েন ডিও পাবিও গার্সিয়া ও কার্লোস ডিয়াগো।

রিয়ালের কোচ ভ্যানডারলি লুক্সেমবার্গ মনে করেন তার দল মৌসুমটা যথাযথ শুরু করেছে।

জিনেদিন জিদানের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার পর রবিনহো চার মিনিটের ভিতরেই ২৫ মিটার দূর থেকে জয় সূচক গোলটি করেন।

ম্যাচের প্রথমার্ধে রিয়েল মাদ্রিদ ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু ম্যাচের ৬৩ মিনিটে স্বাগতিক কার্ডিজ ম্যাচে সমতা ফিরিয়া আনে। কর্ণার থেকে প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিয়াস পাভোনি।

গোল হজম করে রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং এরই ধারাবাহিকতায় বদলি খেলোয়াড় হিসেবে রবিনহোকে মাঠে নামান।

ব্যক্তিগত গোল এবং দলের জয়ের ফলে রবিনহো স্প্যানিশ লিগে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন।