২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউক্যাসেলকে হারিয়ে ম্যানইউ-এর জয়

এসটি জেমস পার্কে রোববার ওয়েন রুনি এবং রুড ভ্যান নিস্টলরয়ের গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেলকে ২-০ গোলে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এই মৌসুমে চ্যাম্পিয়ন লিগের দু’টি কোয়ালিফাইং ম্যাচসহ প্রথম পাঁচটি ম্যাচে ম্যান ইউ একটি গোলও হজম করেনি।

অপরদিকে নিউক্যাসেল লিগের প্রথম চারটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়।

ম্যাচের ৬৬ মিনিটে ওয়েন রুনি প্রথম গোল করেন। ম্যচের অতিরিক্ত সময়ে রুড ভ্যান নিস্টলরয় দ্বিতীয় গোলটি করে ম্যাচে ম্যান ইউ-এর জয় নিশ্চিত করেন।

রোববার অপর ম্যাচে চার্লটন ৩-০ গোলে মিডেলসবার্গক পরাজিত করে। গোল তিনটি করেন ড্যানিস রোমিডাহিল, ক্রিস পেরি ও ডেরেন রেন্ট।