পন্টিং ও কার্টিচের জরিমানা
অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ও সাইমন কার্টিচকে চতুর্থ টেস্ট ম্যাচে জরিমানা করা হয়েছে। পন্টিংয়ের ম্যাচ ফি-এর ৭৫% ও কার্টিচের ৫০% জরিমানা করা হয়েছে।
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে রান আউট হওয়ার পর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত আর কার্টিচ আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যাবস্থা নেওয়া হয়।
ম্যাচের তৃতীয় দিনে শনিবার রিকি পন্টিং স্পেশালিস্ট অতিরিক্ত ফিল্ডার গ্যারি প্যাটের সরাসরি থ্রো’ তে রান আউট হন। আম্পায়ান সিদ্ধান্ত দেওয়ার পর অসি অধিনায়ক পন্টিং প্যাভিলিয়ানে ফেরার সময় ইংল্যান্ডের ফিল্ডারদের এবং সাঝ ঘরের দিকে তাকিয়ে কিছু উত্তপ্ত বাক্য বলেন।
ইংলিশ ফাস্ট বোলার সাইমন জোন্স ইনজুরির কবলে পড়ার পর অতিরিক্ত খেলোয়ার হিসেবে মাঠে নামেন গ্যারি প্যাট। গ্যারি প্যাটের সরাসরি থ্রো’ তে আউট হন পন্টিং।
ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট তিন উইকেটে জয় করে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল।
অপরদিকে রোববার কার্টিচ ইংলিশ ফাস্ট বোলার স্টিভ হার্মিসনের বলে এলবিডব্লিউয়ের শিকার হলে তিনি পাকিস্তানি আম্পায়ার আলিম দারের সিদ্ধান্তের বিরোধিতা করেন।
কার্টিচ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনের শেষ স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন। তিনি ৫৯ রান করার পর এলবিডব্লিউ হন।
