২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলট পেন টেনিসে জেমস ব্ল্যাকের শিরোপা জয়

জেমস ব্ল্যাক তিন বছরের মধ্যে প্রথমবারের মত এটিপি টাইটেল জয় করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 10:11 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

তিনি ৬৭৫,০০০ ডলার মূল্যের পাইলট পেন টুর্নামেন্টের হার্ড-কোর্টে ৩-৬, ৭-৫, ৬-১ সেটে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী ফিলিসিয়ানো লোপেজকে পরাজিত করেন।

২০০২ সালে উইম্বেলডন টাইটেলই তার একমাত্র এটিপি টাইটেল ছিল।

৬৭তম বাছাই ব্ল্যাক এই মাসের শুরুতে প্রথম ওয়াশিংটন ওপেন এটিপি ফাইনালে উঠেছিলেন। কিন্তু ফাইনাল ম্যাচে এন্ডি রডিকের কাছে তিনি পরাজিত হন।