২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকা সফরের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশের জয়ের স্বপ্ন

একটি কিংবা দু’টি ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে শ্রীলংকা উড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

কিন্তু সফরের শুরুতেই টাইগারদের সেই স্বপ্ন বেশ বড় ধরনের হোঁচট খেয়েছে।

রোববার শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে দশ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ আট উইকেট হারিয়ে ২৩৫ রানের সম্মানজনক স্কোর গড়ে তোলে। দলের সব ক্রিকেটারই কমবেশি রানের মুখ দেখেছেন। কিন্তু দলের পরাজয় ঠেকাতে পারেন নি।

আউট অব ফর্ম রাজিন সালেহর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান। এছাড়া আশরাফুল, জাভেদ ওমর, অধিনায়ক হাবিবুল বাশার এবং মোহাম্মদ রফিক যথাক্রমে ৩৭, ৩২, ৩১ এবং ৩০ রান করেন। উইকেট রক্ষক খালেদ মাসুদ ২৩ রানে অপরাজিত থাকেন।

শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের হিথরো এবং জয়প্রকাশ দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে কোন উইকেট না হারিয়ে ২৩৬ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্থানীয় দলটি। আভিস্কা গুনাবর্ধনে ১০৯ এবং উপল থারাঙ্গা ১০৫ রান করেন।