হ্যান্ডবল লিগে জয় পেয়েছে নারিন্দা বয়েজ এবং বাংলাদেশ পুলিশ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে রোববার কিউট ১৩ তম প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব এবং বাংলাদেশ পুলিশ।
দিনের প্রথম খেলায় নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৩১-১৪ গোলে হারায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। নারিন্দার রাজন ১১ এবং আকরাম আট গোল করেন। ভিক্টোরিয়ার মিলন ও সুজন যথাক্রমে পাঁচ ও চার গোল করেন। বিজয়ী দলের রাজন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ ৪২-১৪ গোলে হারায় ওল্ড আইডিয়ালস ক্লাবকে। বিজয়ী দলের নুরুল ইসলাম ১৩ ও আব্দুর রব আট গোল করেন। অন্যদিকে ওল্ড আইডিয়ালসের শাকিল, খোকন এবং লিয়াকত প্রত্যেকেই তিনটি করে গোল করেন। পুলিশ দলের আব্দুর রব সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
