২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানিয়াকে হারিয়ে ফরেস্ট হিলস ফাইনালে সাফারোভার শিরোপা জয়

চেক তরুণী লুসি সাফারোভা ৩-৬, ৭-৫, ৬-৪ সেটে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে পরাজিত করে ৭৪,৮০০ ডলার মূল্যের ফরেস্ট হিল হার্ডকোর্ট টুর্নামেন্টের শিরোপা জয় করলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 11:10 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

মাত্র নয়টি ইভেন্টে অংশ নিয়ে দ্বিতীয়বারের মত ডব্লিউটিএ টাইটেল জয় করলেন।

এ বছরের মে মাসে এস্টোরিলে প্রথম ডব্লিউটিএ টাইটেল জয় করেন লুসি সাফারোভা।

সানিয়া মির্জা এই মাসের ফেব্রুয়ারি মাসে নিজ শহর হায়দ্রাবাদে প্রথম ডব্লিউটিএ টাইটেল জয় করেন এবং ভারতের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০ জনের মধ্যে স্থান করে নিয়েছিলেন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন লুসি সাফারোভা ২২,০০০ ডলার এবং রানার-আপ সানিয়া মির্জা ১২,০০০ ডলার পেলেন।