পাইলট পেন শিরোপা জয় করলেন ডেভেনপোর্ট
আমেরিকান লিন্ডসে ডেভেনপোর্ট পাইলট পেন টেনিস টুর্নামেন্টে ৬-৪, ৬-৪ সেটে এমিলি মুরেসমোকে ফাইনাল ম্যাচে পরাজিত করে শিরোপা জয় করেছেন।
এ শিারোপা জয়ের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন ইউএস ওপেন টুর্নামেন্টের জন্য তিনি প্রস্তুত।
ডেভেনপোর্ট সোমবার আবার বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটি ফিরে পান। ডেভেনপোর্ট এই প্রথমবারের মত পাইলট পেন টুর্নামেন্টের শিরোপা জয় করলেন। এর আগে এ টুর্নামেন্টে তিনি চারবার রানার-আপ হয়েছেন।
