ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ ফোবানা’র সেমিনারে আমন্ত্রিত
বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ ফোবানা’র খেলাধূলা সংক্রান্ত এক সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছেন।
৩ ও ৪ সেপ্টেম্বর কানাডার টরেন্টতে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
হারুনুর রশিদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সাংসদ ।
ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (ফোবানা) তাদের ১৯তম সম্মেলন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করেছে।
