প্রিমিয়ার হ্যান্ডবলে বাংলাদেশ পুলিশ এবং বিডিআরের জয়
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে শনিবার কিউট ১৩ তম প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
প্রথম খেলায় বাংলাদেশ পুলিশ ৪০-১২ গোলে সূর্যোদয় ক্রীড়া চক্রকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ২২-৫ গোলে এগিয়ে ছিল। পুলিম দলের নুরুল ইসলাম ১৪, সিদ্দিকুর, বদিউজ্জামান ও নুরা পাঁচটি করে গোল করেন। সূর্যোদয়ের সঞ্জিব ছয় এবং লিটন চার গোল করেন।
অপর ম্যাচে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ৪১-১৯ গোলে ঢাকা মেরিনার ইয়াংস কে পরাজিত করে। বিডিআর প্রথমার্ধে ২১-১০ গোলে অগ্রগামী ছিল। বিজয়ী দলের সেলিম নয়, সাইদুজ্জামান আট এবং মোজাম্মেল ছয় গোল করেন। অন্যদিকে মেরিনারের রিপন সাত এবং অভিজিৎ ছয় গোল করেন।
