র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ফিরে পেলেন ডেভেনপোর্ট
লিন্ডসে ডেভেনপোর্ট শুক্রবার রাতে পাইলট পেন টুর্নামেন্টের সেমি ফাইনালে রাশিয়ান এনা চেকভেটাডজিকে ৬-৩, ৬-৩ সেটে পরাজিত করে র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষ স্থান ফিরে পেয়েছেন এবং টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন।
ফাইনালে তিনি মুখোমুখি হবেন ফেঞ্চ এমিলি মুরেসমোর।
এই সপ্তাহে শারাপোভা র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেও এই জয়ের ফলে ডেভেনপোর্ট পুণরায় র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ফিরে পেলেন।
মুরেসমো এবং ডেভেনপোর্ট শেষবার উইম্বেলডনের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। ম্যাচটি জয় করেছিলেন ডেভেনপোর্ট।
উইম্বেলডনের ফাইনালে ভেনাস উইলিয়ামসের কাছে পরাজিত হওয়ার পর ডেভেনপোর্ট দুই মাস পিঠের ইনজুরির কারণে কোর্টের বাইরে থাকেন।
এদিকে পুরুষ বিভাগের ম্যাচে অবাছাই ভিক্টর হেন্সকু ৪-৬, ৭-৬ (৫), ৬-২ সেটে চতুর্থ বাছাই টমি রোব্রিডোকে পরাজিত করে টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছেন।
অপর ম্যাচে আমেরিকান জেমস ব্ল্যাক ৭-৬ (৪), ৪-৬, ৬-৩ সেটে আর্জেন্টাইন জুয়ান ইগনাসিও চিলাকে পরাজিত করে সেমি ফাইনালে ওঠেন।
