হগার্ড ও ফ্লিনটফ জয়ের স্বপ্ন
ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাথু হগার্ডের চমৎকার বোলিংয়ে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনেই ইংল্যান্ড জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। আর তাদের জয়ের স্বপ্ন দেখাচ্ছে ফ্লিনটফের সেঞ্চুরি ও ম্যাথু হগার্ডের দুর্দান্ত বোলিং।
ইতোমধ্যে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফের সেঞ্চুরির উপর ভর ৪৭৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া ৯৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে। প্রথম ২২ রানেই তারা তিন উইকেট খুইয়ে বসে।
ফলো-অন এড়াতে তাদের এখনও আরও ১৭৯ রান প্রয়োজন। অস্ট্রেলিয়া পিছিয়ে ৩৭৮ রানে আছে।
ফ্লিনটফ এবং গ্যারেন্ট জোন্স ষষ্ঠ উইকেট জুটিতে ১৭৭ রান যোগে করে, যা ইংল্যান্ডকে বড় স্কোর গড়তে সাহায্য করে। গ্যারেন্ট জোন্স ৮৫ রান করেন।
দিনের শেষ বলে আউট হন মাইকেল ক্লার্ক। ক্লার্ক ইংলিশ বোলার স্টিফেন হার্মিসন বলে ব্যক্তিগত ৩৬ রানের মাথায় এলবিডব্লিউ হয়ে প্যাভিলনে ফিরে যান। ব্যক্তিগত ২০ রান নিয়ে ক্রিজে রয়েছেন সাইমন কার্টিচ।
হগার্ড ১১ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট।
অস্ট্রেলিয়ার শিবিরে প্রথম আঘাত হানেন হগার্ড। হগার্ডের একটি ইনসুইং বলে এলবিডব্লিউ হয়ে প্যাভেলিয়ানে ফেরেন ম্যাথু হেইডেন।
এরপর পন্টিংকে ফিরিয়ে দেন সিমন জোন্স। পন্টিংও এলবিডব্লিউ হন।
অস্ট্রেলিয়ান শিবিরে উইকেট পতনে যুক্ত হয় অপর একজ ডেমিয়েন মার্টিন। হগার্ডের বলে তিনি এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।
এদিকে ইংলিশ অলরাউন্ডার ফ্লিনটফ ১৩২ বল মোকাবেলা করে ১০২ রান করেন। তার ইনিংসে একটি ছক্কা ও ১৪টি বাউন্ডারি ছিল। অসি ফাস্ট বোলার শন টেইট তাকে আউট করেন।
অসিদের প্রক্ষ শেন ওয়ার্ন ১০২ রানের বিনিময়ে তুলে নেন চারটি এবং টেইট ৯৭ রানের বিনিময়ে তুলে নেন তিনটি উইকেট।
