২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিউট প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবলে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবের জয়

কিউট প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লীগের শুক্রবারের খেলায় নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৪৪-১২ গোলে ওল্ড আইডিয়ালসকে পরাজিত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিজয়ীদল প্রথমার্ধে ২১-৯ গোলে এগিয়ে ছিলো।

খেলায় নারিন্দার পক্ষে দিদার ও মিজান ১০ টি করে, সুলতান ৭ টি এবং খোকন ৫ টি গোল করে। ওল্ড আইডিয়ালসের পক্ষে রফিক ৫ টি এবং লিয়াকত ৩ টি গোল করেন।

ম্যাচের শেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় নারিন্দার দিদার।

আগামীকাল বাংলাদেশ পুলিশ এবং সূর্যোদয় ক্রীড়া চক্র এবং বাংলাদেশ রাইফেলস বনাম ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।