২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকি চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনের জন্য ২৬ খেলোয়াড় দলভুক্ত করেছে ঢাকা জেলা

জাতীয় হকি চ্যাম্পিয়নশীপের প্রশিক্ষণ শিবিরে জন্য ঢাকা জেলা ক্রীড়া সংস্থা প্রাথমিকভাবে ২৬ জন খেলোয়াড়কে দলভুক্ত করেছে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় হকি চ্যাম্পিয়নশীপ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

নির্বাচিত খেলোয়াড়দের মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যানেজার আব্দুল মালেক, কোচ আব্দুল্লাহ পিরু এবং জহিরুল ইসলাম মিতুলের কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচিত খেলোয়াড়রা হলেন-রাসেল খান বাপ্পী, সেলিম লাকি, রাজীব আহমেদ, শান্তু, ইসমাইল হোসেন লিটন, শহিদুল্লাহ খোকন, শওকত আলী, মোহাম্মদ হাবুল, মোহাম্মদ কামাল, আব্দুস সালাম মামুন, খাজা তৈয়ব রেজা, মোহাম্মদ জাহিদ, আসাদুজ্জামান চন্দন, রাসেল মাহমুদ জিমি, মোহাম্মদ বিপ্লব, ইবরার আহমেদ বাবর, মোহাম্মদ সোহেল, ইমতিয়াজ আহমেদ রুবেল, মোস্তাক আহমেদ, ইমরান হায়দার, রাশেদ হাসান রনি, সাব্বির আহমেদ সুমন, আফজাল হোসেন, প্রিন্স, রাকিব এবং আরিফ।