২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার হ্যান্ডবলে বিডিআর, পুলিশ দলের জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে বৃহস্পতিবার কিউট প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং বাংলাদেশ পুলিশ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

প্রথম ম্যাচে বিডিআর ৩৬-৯ গোলে সূর্যোদয় ক্রীড়া চক্রকে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ২২-৭ গোলে এগিয়ে ছিল। বিডিআর’র সাইদুজ্জামান আটটি এবং কামরুল ও রানা ছয়টি করে গোল করেন। সূর্যোদয়ের সজিব করেন ছয় গোল।

দিনের অপর খেলায় বাংলাদেশ পুলিশ ৪৩-১১ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২২-৪ গোলে এগিয়ে ছিল। পুলিশ দলের মহিউদ্দিন ১১, সিদ্দিকী ও নূরে আলম সাতটি করে গোল করেন। ভিক্টোরিয়ার পক্ষে চার গোল করেন সুজন।