২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঢাকাত্যাগ

দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ১৫ সদস্যের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বুধবার শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

২৮ আগস্ট প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দলের শ্রীলংকা সফর শুরু হবে।

বাংলাদেশ দল: হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ (সহ অধিনায়ক-উইকেট রক্ষক), জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, খালেদ মাহমুদ, মাঞ্জারুল ইসলাম রানা, নাজমুল হোসেন, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, ডেভ হোয়াটমোর (কোচ), লে: কর্ণেল (অব) এম এ লতিফ খান (টিম ম্যানেজার), পল ক্লোজ (ফিজিও), স্টুয়ার্ট কার্পিনেন (ফিটনেস অ্যাডভাইজর) এবং নাসির আহমেদ (কম্পিউটার অ্যানালিস্ট)।