২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় গোল্ডেন হোপ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দল

মালয়েশিয়ায় গোল্ডেন হোপ চ্যালেঞ্জ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দল। বুধবার স্বাগতিক মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়ে ফানইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বাংলাদেশ টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচে জয়লাভ করে। বাংলাদেশ গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে শুক্রবার শ্রীলংকার বিরুদ্ধে খেলবে। রোববার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে ইফতেখার নাঈম সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ৪৭ এবং রায়হান আনাস ২৫ রান করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন।

জবাবে মালয়েশিয়া ৫০ ওভারে সাত উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। বাংলাদেশ দলের মোক্তার আলী এবং সোহরাওয়ার্দী শুভ দু’টি করে উইকেট লাভ করেন।