২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও একদিন পিছিয়ে গেল প্রিমিয়ার ফুটবল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বুধবার প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ আরও একদিন পিছিয়ে দেয়া হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

ফুটবল ফেডারেশনের কর্মকর্তরা বুধবার এ কথা জানান।

দুইদিন বিরতির পর বুধবার আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যেকার ম্যাচ দিয়ে পুনরায় লিগ শুরুর কথা থাকলেও মাঠের অবস্থা অপরিবর্তিত থাকায় আবারও লিগ পিছিয়ে দেয়া হলো। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইটি শুক্রবার অনুষ্ঠিত হবে।