২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিউট হ্যান্ডবল লিগে মেরিনারের শুভ সূচনা

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে শুরু হয়েছে কিউট ১৩ তম প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

লিগের উদ্বোধনী ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ২৯-১৪ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে। বিজয়ী দলের অভিজিৎ নয়টি এবং সানি ছয় গোল করেন। ভিক্টোরিয়ার সুজন ও মিলন পাঁচটি করে গোল করেন।

দিনের অপর খেলায় ওল্ড আইডিয়ালস ক্লাব ২৬-১৮ গোলে হারায় সূর্যোদয় ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের রফিক ছয় এবং শাকিল পাঁচ গোল করেন। সূর্যোদয়ের মোবারক করেন সাত গোল।

এর আগে বিকেল তিনটায় লিগের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা দাবাড়ু রানী হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, লিগ কমিটির সহ সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং সম্পাদক মৌসুম আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ।