ইউএস ওপেনের শীর্ষ তালিকায় ফেদেরার এবং শারাপোভা
শীর্ষ বাছাই রজার ফেদেরার এবং মারিয়া শারাপোভা ইউএস ওপেন টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশীদের তালিকায় শীর্ষে রয়েছেন।
ইউএস টেনিস এসোসিয়েশন অফিসিয়াল র্যাঙ্কিং ঘোষণায় এ তথ্য বেরিয়ে আসে।
উইম্বলডন চ্যাম্পিয়ন ফেরেরার এক বছরে নয়টি শিরোপা জয় করেন।
র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্স ওপেন চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদেল, তৃতীয় স্থানে লেইটন হিউইট, চতুর্থ স্থানে ২০০৩ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এন্ডি রডিক এবং রাশিয়ান মারাত সাফিন পঞ্চম স্থানে রয়েছেন।
শারাপোভা প্রথম রাশিয়ান হিসেবে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠার পর এই প্রথম টুর্নামেন্টে মাঠে নামছেন।
র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লিন্ডসে ডেভেনপোর্ট, তৃতীয় স্থনে এমিলি মরেসমো, চতুর্থ স্থানে বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বী কিম ক্লিজেস্টার, পঞ্চম স্থানে রয়েছেন বর্তমান ইউএস চ্যাম্পিয়ন রাশিয়ান কুজনেটসোভা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
