বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ও টেস্ট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা
দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট ও ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দলে শুধু একটিই গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে।
তিন বছর পরে দলে ফিরে এসেছেন থিলান সামারাভীরা।
২৮ বছর বয়সী সামারাভীরা নয়জন ব্যাটসম্যানকে ওয়ান ডে দলে নেওয়া হয়েছে। দল থেকে বাদ পড়েছেন মালিঙ্গা।
দলে আরও এক নতুন মুখ আভিস্কা গুনাবর্ধনে ডাক পেয়েছেন।
সামারাভীরা শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন ২০০৩ সালে অস্টেলিয়ার বিরুদ্ধে ভিবি সিরিজে। তার টেস্ট গড় ৪৭।
নুয়ান জয়সা শারীরিকভাবে ফিট না হওয়ার কারণে দলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচকদের চেয়ারম্যান ললিত কালুপরমা।
শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে এবং দুইটি টেস্ট ম্যাচ খেলবে। ওয়ান ডে সিরিজ শুরু হবে ৩১ আগস্ট। টেস্ট ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে ১২-১৬ ও ২০-২৪ সেপ্টেম্বর।
বুধবার বাংলাদেশ দল শ্রীলঙ্কা পৌঁছাবে এবং ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে।
শ্রীলঙ্কা ওয়ান ডে দল ঃ অধিনায়ক মারভান আতাপাত্তু, মাহেলা জয়াবর্ধনে, সনথ জয়সুরিয়া, উপল চন্দনা, উইকেটকিপার কুমার সাঙ্গাকারা, রাসেল আরনল্ড, তিলকারত্নে দিলশান, চামিন্দা ভাস, উপল চন্দনা, পারভেজ মারুফ, মুত্তিয়া মুরালিধরণ, আভিস্কা গুনাবর্ধনে, দিলহারা ফার্ন্ডান্দো, দিলহারা লুকুহিতেগি, থিলান সামারাভীরা।
টেস্ট দল ঃ অধিনায়ক মারভান আতাপাত্তু, মাহেলা জয়াবর্ধনে, সনথ জয়সুরিয়া, কুমারা সাঙ্গাকারা, থালেন সামারাভীরা, তিলকারত্নো দিলশান, চামিন্দা ভাস, উপল চন্দনা, পারভেজ মারুফ, মুত্তিয়া মুরালিধরণ, মালিঙ্গা, রাসেল আরনল্ড, দিলহারা ফার্ন্ডান্দো, গায়েন ওয়াজেকুন, সনথা কালুভিতেগোরা।
