২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে শুরু হচ্ছে ট্রায়ঙ্গুলার সিরিজ

ক্রিকেট বিশ্বের দৃষ্টি যখন অস্টেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ লড়াইয়ের চতুর্থ টেস্টের দিকে ঠিক তখনই হারারে ও বুলাওয়েতে শুরু হতে যাচ্ছে শক্তিশালী ভারত, অভিজ্ঞ নিউজিল্যান্ড এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

তিনটি দল দু’বার করে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। চূড়ান্ত ম্যাচ ছয় সেপ্টেম্বর হারারেতে অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ে সিরিজ থেকে বিশেষ কিছু আশা করছে না। তবে নতুন কোচ কেভিন কারেনের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জিম্বাবুয়ে। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে জিম্বাবুয়ে।

তবে কিউই দল সিরিজে ফেবারিট। গত সপ্তাহে শেষ হওয়া টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দল হোয়াইটওয়াশ করে জিম্বাবুয়েকে।

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচটি হবে আকর্ষনীয় কারণ বর্তমানে উভয় দলটিই সবদিক থেকে ব্যালেন্স।

নিউজিল্যান্ডের দলের মিডল-অর্ডার খুবই শক্তিশালী। কিউই অধিনায়ক স্টিভেন ফ্লেমিং, নাথান অ্যাসটল, ক্রিস ক্রেইনস এবং ক্রেইগ ম্যাকমিলানের ব্যাক-আপ হিসেবে থাকবেন নাইটওয়াচম্যান স্কট স্টাইরিস।

ত্রিদেশীয় সিরিজের দল তিনটির ক্রিকেটাররা হলেন-

জিম্বাবুয়ে: অধিনায়ক ও উইকেটকিপার তাতেন্দা টাইবু, এন্ডি ব্লিগনট, হিথ স্ট্রিক, চামুনোরওয়া চিবহাবা, কিথ দেবাঙ্গুয়া, স্টুয়াট কার্লাইল, মোবাঙ্গুয়া, এডওয়ার্ড রেইন্সফোর্ড, প্রস্পার উৎসুয়ো, ব্লেসিং মাহওয়ার, হ্যামিলটন মাসাকাদজা, চালর্স কভেনট্রি, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ উইশার্ট, সিবান্দা, গেভিন ইউইং।

ভারত: অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, বিরেন্দ্র শেওয়াগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ভেনুগোপাল রাও, সুরেশ রায়না, মহেন্দ্র ধোনি, হরভজন সিং, মুরালি কার্তিক, আশিষ নেহেরা, ইরফান পাঠান, আজিত আগারকার, রুদ্র পার্থিব সিং, জয় প্রকাশ যাদব।

নিউজিল্যান্ড: অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়াল ভেট্টরি, হামিশ মার্শাল, নাথান অ্যাসটল, স্কট স্টাইরিস, লু ভিনসেন্ট, জ্যাকব ওরাম, ব্রেন্ডন ম্যাকইলাম, কেলি মাইলস, শেন বন্ড, ক্রিস মার্টিন, ক্রেইগ ম্যাকমিলান, ক্রিস ক্রেইনস, এন্ড্রু এডাম, জিটেন পাটেল।