২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ টেস্টের আগে আবারও ইনজুরিতে ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা অ্যাশেজ লড়াইয়ের চতুর্থ ম্যাচের আগে আবারও ইনজুরিতে পড়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 09:42 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

মঙ্গলবার প্রাকটিস সেশনে ডান কনুইয়ে আঘাত পান তিনি। ম্যাকগ্রাকে ইতোমধ্যে স্ক্যান করানোর জন্য নটিংহ্যাম হাসপাতালে পাঠানো হয়েছে।

অস্ট্রেলিয়ানের দলের ফিজিওথেরাপিস্ট এ্যারল এলকট বলেন, পরবর্তী ৩৬ ঘন্টা ম্যাকগ্রাকে পর্যবেক্ষণ করা হবে এবং তার শারীরিক অবস্থার উন্নিতি হলে তা টেস্ট ম্যাচে নতুন মাত্রা যুক্ত করবে।

ম্যাকগ্রা গুড়ালির ইনজুরির কারণে এজবাস্টনে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। তবে ওল্ড ট্রাফোডে তৃতীয় টেস্টে ঠিকই তিনি ফিরে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন।

এদিকে জেসন গিলেস্পির স্থলে জায়গা পেয়েছেন শন টট। এ অবস্থায় ম্যাকগ্রার মত অভিজ্ঞ বোলার ইনজুরির কবলে পড়া দলের জন্য ক্ষতিকর হবে বলে অনেকেই মনে করছেন।

নির্বাচকদের সামনে গিলেস্পি এবং মাইকেল ক্যাসপ্রোইচের সাথে লড়াই করে টট দলে জায়গা করে নিয়েছেন। গিলেস্পির বদলে দলে ঢোকার দৌঁড়ে এগিয়ে ছিলেন ক্যাসপ্রোইচই। কিন্তু নির্বাচকরা তরুণ টটকেই বেছে নেন।