আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
আটটি স্বর্ণপদক নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। প্রতিযোগিতা মঙ্গলবার সমাপ্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ওয়াটার পোলোর শিরোপাও জিতে নেয়।
চারটি স্বর্ণ পদক নিয়ে রাজশাহী দ্বিতীয় এবং দু’টি স্বর্ণ পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
