পাঁচদিন পিছিয়ে দেয়া হয়েছে দ্বিতীয় বিভাগ দাবা লিগ
দ্বিতীয় বিভাগ দাবা লিগ পাঁচ দিন পিছিয়ে দেয়া হয়েছে।
২৫ আগস্ট থেকে লিগ শুরু হওয়ার কথা থাকলেও এখন তা ৩০ আগস্ট থেকে দাবা ফেডারেশনের হল রুমে শুরু হবে।
লিগে অংশগ্রহনে ইচ্ছুক দলগুলোকে ২৮ আগস্টের মধ্যে ৪৬০ টাকা এন্ট্রি ফি দিয়ে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
নয় রাউন্ড সুইস লিগ পদ্ধতির লিগের শীর্ষ দুই দল প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করবে।
