ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে অলিম্পিক এসোসিয়েশনের সভাপতির সাক্ষাত
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি এবং সেনাবাহিনী প্রধান লে: জেনারেল মঈন ইউ আহমেদ মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানের সাথে তার সচিবালায়স্থ কার্যালয়ে সাক্ষাত করেন।
সাক্ষাতকালে তারা এপ্রিলে কলম্বোতে অনুষ্ঠেয় দশম দক্ষিণ এশীয় (এস এ) গেমসে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
