জাতীয় খো খো প্রতিযোগিতা শুরু হচ্ছে শুক্রবার
বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে পল্টন ময়দানস্থ খো খো মাঠে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী তৃতীয় জাতীয় খো খো (পুরুষ) প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার মোট ১৪টি দল অংশগ্রহন করবে। নিবন্ধনকারী দলসমূহকে ২৬ আগস্ট সকাল ১০টার মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
