বেলজিয়াম ফুটবলে গোলের বন্যা, ব্যাবধান ৫০-১
ম্যাচে সঙ্গীত-পিপাসু গোলকিপারের অনুপস্থিতির কারণে বেলজিয়ামের তৃতীয় বিভাগ মহিলা ফুটবলের একটি দলকে ৫০টি গোলে হজম করতে হয়েছে।
এস কে বারলারসের গোলকিপার ম্যাচ রেখে কনসার্ট দেখতে যাওয়ায় এফসি ম্যালিনেসের বিরুদ্ধে শনিবারের ম্যাচে এস কে বারলারসের গোলপোস্ট ছিল অরক্ষিত।
জানা যায়, খেলার প্রথমার্ধে এস কে বারলারস ২৭টি গোল হজম করে।
মেকশিফট গোলকিপার চারলোত্তে জ্যাকবস (১৬) বলেন, আমরা দ্বিতীয়ার্ধে ম্যাচে বেশ ভালোভাবেই ফিরে এসেছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা মাত্র ২৩টি গোল হজম করেছি। এ অর্ধে আমরা একটি গোলও করেছি।
দলের অধিনায়ক জুলি লিমেন্স বলেন, ভাগ্যিস তাদের সাথে আমাদের ফিরতি কোন ম্যাচ নেই।
