২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা পাচ্ছে আরও ৬টি দেশ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের পরিধি বাড়ানোর জন্য আরও ছয়টি দেশকে অর্ন্তভূক্ত করার পরিকল্পনা চলছে। বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও টেস্ট ম্যাচ খেলার মর্যাদা রয়েছে মাত্র ১০টি দেশের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

নেদারল্যান্ড, বারমুডা, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), উগান্ডা, নামিবিয়া, পাপুয়া নিউগিনি, ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্য থেকে শীর্ষস্থানীয় ছয়টি দেশকে একদিনের আন্ডর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার মর্যাদা দেওয়া হবে। দ্বিতীয় সারির কিংবা সহযোগী ক্রিকেট খেলুড়ে দেশগুলো আইসিসি’র তালিকাভূক্ত হওয়ার আগে তাদের সেরা সার্মথ্য ও যোগ্যতা প্রর্দশনের জন্য খুব শিগগিরই টেস্ট মর্যাদাপ্রাপ্ত দেশগুলোর সাথে একদিনের ক্রিকেট খেলার সুযোগ পাবে।

আগামী বৃহস্পতি এবং শুক্রবার দুবাইয়ে সিডিউল নির্ধারণী বৈঠক বসবে। আইসিসি আন্তর্জাতিক টেস্ট সিডিউলে ক্রিকেটে অভিজ্ঞ সহযোগী দেগুলোকে অর্ন্তভূক্তির ব্যাপারে জোর দেবে। পাঁচ বছর মেয়াদের ভবিষ্যৎ টেস্ট কর্মসূচির আওতায় ছয়টি দেশকে সামিল করার চেষ্টা চালানো হচ্ছে। টেস্ট মর্যাদার ১০টি দেশের প্রতিনিধি ও প্রতিটি ক্রিকেট সহযোগী দেশ থেকে একজন করে প্রতিনিধি, খেলোয়াড় এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যরা আইসিসি’র নতুন সদর দপ্তরে সিডিউলিং সভায় মিলিত হবেন। ছয়টি দেশের অন্তর্ভূক্তির চূড়ান্ত সিদ্ধান্ত অক্টোবরে আইসিসি’র বোর্ড মিটিংয়ে নেওয়া হতে পারে।

২০০৭ সালে বিশ্বকাপ ক্রিকেট খেলার মর্যাদা লাভের জন্য গত মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি টুর্নামেন্ট থেকে শীর্ষ ছয়টি দেশকে বাছাই করে ফেলেছে আইসিসি। আইসিসি ট্রফিতে নেদারল্যান্ড, বারমুডা, কানাডা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড সাফল্য দেখিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।